1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

মাগুরায় অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪২০ বার

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়াস্থ অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ আগষ্ট মঙ্গলবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে সংগঠনের কার্যালয়ের এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
সভায় সভাপতিত্ব করেন অধিনায়ক আকবর হোসেন মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুুল্লাহ হোসেন মিয়া কুটি ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গশেশপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মণ্ডল, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সর্দার, শ্যামাপদ অধিকারী, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ওহিদুল ইসলাম মিয়া, রিপন রাফিসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট, ২১ আগস্টসহ সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবদুল কাদের সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net