ঢাকা   ০৩:৫৩:০৪ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম জাতীয় শোক দিবস পালিত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারী-বেসরকারী ও আওয়ামীলীগের অঙ্গসংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেন। বঙ্গবন্ধু র স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথক কর্মসূচীতে অংশগ্রহন করেন। লালমনিরহাট পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম স্বপন শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি স্মরণ করেন।

অপরদিকে বিকেল ৫টায় বড়বাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে বড়বাড়ী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম আশরাফুল হক মিটু, যুগ্ন- সম্পাদক চিএ রঞ্জন রায়, যুবলীগের সভাপতি মোঃশফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ সাজু মিয়া, মোঃআতিকুর রহমান,মোঃইনসান আলী ও মোঃচান মিয়া প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খাবার বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি