ঢাকা   ০৭:০৩:০৩ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

শিশু সুরক্ষা নিশ্চিত করণে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি’র সমঝোতা স্বারক

ইবনে সাঈদ অঙ্কুর, নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫০৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ওয়ার্ল্ড ভিশন সারা দেশে শিশুদের নিয়ে কাজ করে। ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক শিশুর সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত বিষয়ক- কমিউনিটি হোপ এ্যাকশন টিম (চ্যাট কমিটি), নীলফামারী এবং নীলফামারী এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথভাবে শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষে আলোচনা সভার আয়োজন করে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নীলফামারী এপিসি ম্যানেজার স্বপন মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চ্যাট কমিটির পক্ষে চ্যাট কমিটির সভাপতি ইমাম ফরহানুল হক, নীলফামারী এ.পি প্রোগ্রাম অফিসার ময়িত্রি শনাল সহ আরও অনেকে।

সমঝোতা স্মারকের উদ্দেশ্যগুলো হলো- শিশু অধিকার ও শিশু নিরাপত্তা সম্বন্ধে সকল অভিভাবক ও শিশুদের সচেতন ও উদ্বুদ্ধ করা, শিশু অধিকার রক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানসমুহকে বৃহত্তর সমাজ ও স্থানীয় সরকার ও তাদের কর্মসূচিতে সম্পৃক্ত করা এবং অন্যান্য প্রতিষ্ঠানসমুহের সাথে সমন্বয় সাধন ও বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করা, নীলফামারী এরিয়া প্রােগ্রাম এর আওতাভুক্ত কর্ম এলাকায় ( পৌরসভা , খােকশাবাড়ী , টুপামারী , পলাশবাড়ী ইউনিয়নে ) সামাজিক অবক্ষয় রােধে ( বাল্যবিবাহ , শিশু শ্রম , যৌন নির্যাতন , শিশুদের শারীরিক নির্যাতন , মাদক ও নেশা , যৌতুক , ইভটিজিং ইত্যাদি ) গণজাগরণ সৃষ্টি করা, শিশু ও যুব সমাজকে নৈতিক শিক্ষা দানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তােলা ও তাদের সমাজ উন্নয়ন কাজে সম্পৃক্ত করা, আদর্শ , সুখী ও শান্তিপূর্ণ পরিবার বজায় রাখার জন্য বিভিন্ন প্রশিক্ষণ , কর্মশালা , মিটিং , সচেতনতামূলক কাজে সম্পৃক্ত করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি