1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২ হাজার ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

২ হাজার ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আবদুল করিম:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৪৫ বার

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ হাজার ১শ’ পিস ইয়াবা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে তাদেরকে আদালতে চৌপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেল কে তল্লাশি চালিয়ে আটক করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো, কক্সবাজারের রামু উপজেলার নতুন অফিস এলাকার সৈয়দুর রহমান এর পুত্র মো: রমিজ ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগমারা ইউনিয়নের দত্তপুর এলাকার মোঃ আবুল হাসেম এর পুত্র মো: হাবিব।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেল কে তল্লাশি চালিয়ে ২ হাজার ১শ’ পিস ইয়াবা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে চৌপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net