1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সহজ সরল জীবনের অধিকারী দায়িত্বশীলের ভূমিকাই ময়দানে বেশী কার্যকর হয় -ডা. শফিকুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

সহজ সরল জীবনের অধিকারী দায়িত্বশীলের ভূমিকাই ময়দানে বেশী কার্যকর হয় -ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীলদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩০২ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীলদের ২য় সাধারণ অধিবেশন ২৮ আগস্ট বিকেল ৫.৩০টায় চট্টগ্রাম মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব৷

মহানগরী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরী বাংলাদেশের আন্দোলনের ইতিহাসের এক ঐতিহ্যের নাম৷ ইসলামের প্রবেশদ্বার হিসেবে সারাদেশের ইসলামপ্রিয় জনতার এক আবেগের ঠিকানা বন্দরনগরী চট্টগ্রাম। অনেক শহীদের রক্তস্নাত এ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্বে নিয়োজিত ভাইদের নিয়ে আজকের অধিবেশন। এ জমিনের ঐতিহ্য ও সম্ভাবনাকে সামনে রেখেই দায়িত্বশীলদের যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে দাওয়াতের ময়দানকে খুবই গুরুত্ব সহকারে নিয়ে গণভিত্তি তৈরির আপ্রাণ চেষ্টা করাই প্রধানতম কাজ উল্লেখ করে তিনি বলেন, সহজ সরল জীবনের অধিকারী দায়িত্বশীলের পক্ষে ময়দানে এ ভূমিকায় অবতীর্ণ হওয়া একমাত্র সম্ভব। তাই একজন যোগ্য দায়ীর পাশাপাশি দক্ষ সংগঠক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি বলেন, সাংগঠনিক মজবুতি অর্জনে জনশক্তি ও সাংগঠনিক কাঠামোকে আরো সুন্দরভাবে সাজানোর গুরুত্বারোপ করে আগামী সাংগঠনিক ও বায়তুলমাল দশকের কর্মসূচী বাস্তবায়নে কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মহানগরী আমীর বলেন, ময়দানের জনশক্তিরা হল দায়িত্বশীলদের জন্য আমানত। তাই এ জনশক্তিদের প্রতি যথাযথ তত্ত্বাবধান ও ইনসাফপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া উদারতাপূর্ণ মনোভাব ও পরামর্শভিত্তিক সংগঠন পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর জনাব আজম ওবায়দুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, জনাব মুহাম্মদ উল্লাহ, জনাব এফ এম ইউনুস, সাংগঠনিক সম্পাদক এম এ আলম চৌধুরী ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সম্মানিত থানা প্রতিনিধি সর্বজনাব আমীর হোসাইন, মুহাম্মদ শামসুল হক, এম কে আনোয়ার, আকম ফরিদুল আলম, ফখরে জাহান সিরাজী, জাকির হোসাইন ও আলমগীর ভূঁইয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net