1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে ৬০ বছরের পুরাতন রাস্তায় দোকান নির্মান করে চলাচলে বাধা, দুর্ভোগে ৩০০ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

আদিতমারীতে ৬০ বছরের পুরাতন রাস্তায় দোকান নির্মান করে চলাচলে বাধা, দুর্ভোগে ৩০০ পরিবার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ বার

লালমনিরহাটের আদিতমারীতে ৬০ বছরের পুরাতন রাস্তায় দোকান নির্মাণ করায় দুর্ভোগে পরেছে প্রায় ৩০০ পরিবার।
ওই উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে দুর্ভোগ পোহানো পরিবার গুলো স্থানীয় সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আদিতমারী থানার অফিসার ইনচার্জ,উপজেলার সহকারী (ভূমি) কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুর্ভোগের প্রতিকার ও সুষ্ঠু সমাধান চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট – বুড়িমারী মহাসড়ক সংযুক্ত সারপুকুর ইউনিয়নের পাঠান টারী এলাকায় একটি রাস্তা দীর্ঘ ৬০ বছর থেকে চলাচলের জন্য ব্যবহার করে আসছিলো এলাকাবাসী। স্থানীয়রা জানান, আমাদের এলাকায় প্রায় ৫০০ লোকের বসবাস। এই রাস্তা দিয়েই স্কুল,কলেজ, হাট-বাজারে যাতায়াত এবং অধিকাংশরাই কৃষির সাথে সম্পৃক্ত হওয়ায় কৃষি পণ্য বিপনন ও সরবরাহ কাজে ব্যবহার করা হয়। কিন্তু হঠাৎ গত ২ আগস্ট ২০২১ইং তারিখে ওই এলাকার মৃত বক্তার আলীর ছেলে আব্দুস সামাদ(৬০)ও তার পরিবারের সদস্যরা মহাসড়ক সংলগ্ন রাস্তার মুখে একটি দোকান নির্মান করে চলাচল বন্ধ করে দেয়।
এ বিষয়ে এলাকাবাসীর সাথে জমি সংক্রান্ত মত পার্থক্য থাকায় গত ১১ আগস্ট ২০২১ ইং সকলের সম্মতিসূচক ৪জন জমি পরিমাপকারী (আমিন) দিয়ে আব্দুস সামাদের জমি মাপা হয় এবং তার জমি বুঝে দেওয়া হয়। এছাড়া মানবিক কারনে এলাকাবাসী নির্মাণকৃত দোকান সরিয়ে নিতে ৮ হাজার টাকা প্রদান করে। অভিযোগে স্থানীয়রা উল্লেখ করেন ওই সময় সকলের সামনে সামাদ ১০ দিনের মধ্যে দোকান সরিয়ে নিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বললেও বিভিন্ন তালবাহানায় এখনও দোকানটি সরিয়ে নেননি তিনি। স্থানীয়দের দাবী দ্রুত রাস্তাটি চলাচলের জন্য পূণরায় উম্মুক্ত করা হোক।
রাস্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে অভিযুক্তর সাথে যোগাযোগ করে দেখা পাওয়া যায়নি।
এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, রাস্তা দিয়ে চলাচলে বাধা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য কাজ করছে পুলিশ।
এ বিষয়ে আদিতমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দিলশাত জাহান বলেন,রাস্তায় দোকান নির্মান করে চলাচলে বাধা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net