ঢাকা   ০২:৪৩:০২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

গুইমারাতে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো ডিজিটাল দেশ গড়বো প্রতিপাদ্যে
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, বিশেষ অতিথি গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র/ছাত্রী ও মহিলা সমিতির সদস্যাগন।
প্রধান অতিথি গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা বলেন, কন্যাশিশু অভিশাপ নয় আশির্বাদ হিসেবে দেখতে হবে। কন্যাশিশু যাতে সম্পদে পরিণত হয সেজন্য অভিভাবকদের সচেতনতা জরুরী।
সভাপতির বক্তব্যে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন,কন্যাশিশু নিয়ে একসময় রাষ্ট্র এবং সমাজে বৈষম্যনীতি ছিল বর্তমানে অনেকটা সমে গেছে তাই কন্যাশিশুরা এগিয়ে যাচ্ছে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়ায় দেশে কন্যারা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে তারা আরও এগিয়ে যেতে সকলকে সজাগ থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি