ঢাকা   ০২:৪৩:৪৫ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

গুইমারাতে রাতের আধারে তিন বাঙালীর সেগুন বাগান কেটে দিয়েছে সন্ত্রাসীরা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গুইমারার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খীমুড়াতে নিরীহ তিন বাঙ্গালীর ১৫ একর জায়গায় সৃজিত সেগুন বাগান কেটে দিয়েছে সন্ত্রাসীরা।৬সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খিমুড়া এলাকার পরিত্যক্ত সেনা ক্যাম্পের পাশে মোঃ আবুল বশার, নিরব আলী ও সোহেল রানার সৃজিত বাগানে এ বৃক্ষ নিধনের ঘটনা ঘটে। এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবী করেন ক্ষতিগ্রস্থ তিন বাগান মালিক। পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালীদের বিতাড়িত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং ভুমি দখলের উদ্দেশ্যে উপজাতীয় সন্ত্রাসীরা এসব অপকর্ম চালাচ্ছে বলেও জানান ভুক্তভুগিরা। এ ঘটনায় দোষীদের বিচার দাবী করেন স্থানীয়রা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিরাপত্তা বাহিনী সদস্যরা।
উল্লেখ্য যে সম্প্রতি রামগড়সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় বাঙালীদের সৃজিত ফলজ ও বনজ বাগান কেটে দিচ্ছে সন্ত্রাসীরা। অভিয়োগ রয়েছে চাঁদা না দিলে অথবা চাঁদা দিতে দেরী হলেই রাতের আধারে বৃক্ষ নিধনে মেতে উঠে সন্ত্রাসীরা। কোন বিচার হওয়ায় বার বার ক্ষতিগ্রস্তরা হচ্ছেন বাগান চাষীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি