1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশব্যাপী লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে: ইসলামী সমাজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

দেশব্যাপী লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে: ইসলামী সমাজ

* মানবতাবিরোধী অপরাধের সয়লাবে মানুষের জীবনে চরম দূর্ভোগ ও অশান্তি চলছে: ইসলামী সমাজ * সমাজে ইসলাম প্রতিষ্ঠা হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত হবে: ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ বার

ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় বিশ্বের মানুষ মানবরচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ফলে মানুষের জীবনে চরম দুর্ভোগ ও অশান্তি বিরাজ করছে। এজন্য মানুষের মনগড়া সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের নেতৃত্বে দেশব্যাপী লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। যার কারণে জাতির মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত এবং দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গীতৎপরতা, গুম-খুন, ধর্ষন ও মাদক ইত্যাদি মানবতাবিরোধী অপরাধ বেড়েই চলছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী সমাজ’র আয়োজনে ‘ইসলাম ও ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি’ শীর্ষক বিশেষ ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ হুমায়ূন কবীর বলেন, সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত হবে, তাদের মৌলিক অধিকারসহ সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে এবং সকল প্রকার দূর্ভোগ ও অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রে ইসলামের আইন-বিধান চালু করে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন- এটাই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল (সাঃ) প্রদর্শিত একমাত্র পদ্ধতি। এ পদ্ধতিতেই ‘ইসলামী সমাজ’ সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকলকে তিনি ইসলামী সমাজ পরিচালিত ইসলাম প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে শামিল হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এসময় কেন্দ্রীয় নেতা সোলায়মান কবীরের সঞ্চালনায় ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আলেমগণ বক্তব্য রাখেন। সম্মেলন শেষে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে ‘ঐক্যের ডাক’- শিরোনামে বিশেষ একটি বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net