1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সবুজ আন্দোলন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কোভিড- ১৯ ও ডেঙ্গু দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সবুজ আন্দোলন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কোভিড- ১৯ ও ডেঙ্গু দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সোলায়মান সবুজ, ঢাকা |
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫০ বার

আজ ১লা সেপ্টেম্বর ২০২১ইং রোজ বুধবার সকাল ১০.৩০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২য় তলার সাগর-রুনি মিলনায়তনে সবুজ আন্দোলন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কোভিড- ১৯ ও ডেঙ্গু দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন (ভার্চুয়ালি জার্মানি থেকে) সবুজ আন্দোলন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন মিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ভাবনা’র আহ্বায়ক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন, সবুজ আন্দোলন ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী মুজিবুর রহমান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম-সহ সবুজ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক এম. মিজানুর রহমান। সঞ্চালনা করেন সবুজ আন্দোলন এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি এড. আবু বক্কর ছিদ্দিক।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়া ভার্চুয়ালি তার বক্তব্যে বলেন, দেশের জনগণকে জলবায়ু সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান। তিনি বলেন, সবুজ আন্দোলন বাংলাদেশের জনগণকে জলবায়ু সম্পর্কে সচেতন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সবুজ আন্দোলনের নেতাকর্মীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আহ্বান জানান। তিনি জলবায়ু পরিবর্তনজনীত দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন এবং বলেন, জলবায়ু সংকটের কারণে আগামীতে প্রায় এক তৃতীয়াংশ লোক বাস্তুহারা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net