1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউন্দিয়ায় ক্ষমতার দাপটে তুরাগ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

কাউন্দিয়ায় ক্ষমতার দাপটে তুরাগ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৪ বার

ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদীর সিংগাচার বেড়িবাঁধ থেকে ক্ষমতার দাপটে দেখিয়ে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে কাউন্দিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার অহিদুজ্জামান অহিদের বিরুদ্ধে। আজ রোববার সরেজমিনে কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদীর সিংগাচার বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায় তুরাগ নদীতে ড্রেজার বসিয়ে নদীর গভীর থেকে বালি উত্তোলন করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, ৪ নং ওয়ার্ড মেম্বার অহিদুজ্জামান অহিদ ক্ষমতার দাপট দেখিয়ে সিংগাচার এলাকায় নদীতে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করছে। বালি খেকোদের নদী থেকে বালি উত্তোলনের বাধা দেয়া হলে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে কাউন্দিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার অহিদুজ্জামান অহিদ বলেন, শত-শত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। যে আমার কাছে বালু চাই আমি তাকেই বালু দেই। বালু উত্তোলন করা হচ্ছে নদীর সাইট থেকে নয় গ্রামের ভিতর থেকে চারপাশে গ্রাম। এখানে সরকারি ও মালিকানা জমি আছে। আমি মালিকানা জমির উপর থেকে বালু উত্তোলন করে বিক্রি করছি।

এ ব্যাপারে সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে অবৈধভাবে বালু উত্তোলন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net