ঢাকা   ০১:২৭:৩১ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

তিস্তায় পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপরে

ইবনে সাঈদ অঙ্কুর, নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার সকাল নয়টার পর থেকে ৩৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ছয়টায় বিপদসীমার ৩০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
এরআগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিপদসীমার ২৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
হঠাৎ করে আবারো পানি বৃদ্ধি পাওয়ায় আতংক তৈরি হয়েছে তিস্তা পাড়ে।
তিস্তা বন্যা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র সুত্র জানায় উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীতে।
এরফলে দশটি ইউনিয়নের প্রায় দশ হাজারেরও বেশি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।
এদিকে চার দফায় পানি বৃদ্ধির ফলে জনমনে আতংক তৈরি হয়েছে। বিশেষ করে ভাঙ্গণের মুখে পড়া ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ভেন্ডাবাড়ির চরের দুই নম্বর স্পারটি নিয়ে টেনশনে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ডিমলা ইউনিয়নের পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, হঠাৎ করে আবারো পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদী বেষ্টিত এক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। বিশেষ করে চর এলাকার মানুষরা পানি হয়ে পড়েছেন।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল ইসলাম বলেন, পানি বন্দি হয়ে পড়ায় বাড়ি থেকে বের হতে পারছেন না মানুষরা। তারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন। পানি কমে না আসলে বিপদে পড়বেন তারা।
ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ভেন্ডাবাড়ি চরের দুই নম্বর স্পারটির দেড়’শ মিটার ভেঙ্গে যায়। এরফলে প্রায় দুই’শ পরিবারের ঘরবাড়ি বিলিন হয়ে গেছে। আবারো পানি বৃদ্ধি পেয়েছে শংকায় রয়েছে শতাধিক পরিবারের মানুষ। যদি বাঁধটি রক্ষা করা না যায় তাহলে কপাল পুড়বে এলাকার মানুষদের।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তায়। এলাকা পর্যবেক্ষণে রেখেছি আমরা। কয়েক দফায় পানি বৃদ্ধির ফলে যেসব বাঁধে ভাঙ্গণ দেখা দিয়েছিলো সেগুলো মেরামত করা হয়েছে।
তারপরও আমরা দেখছি কোথাও সমস্যা তৈরি হলে তাৎক্ষনিক মোকাবেলা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি