1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো ভোলা জেলা ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো ভোলা জেলা ছাত্রলীগ

ভোলা প্রতিনিধি \
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫২ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বনার্ঢ্য কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করেন ভোলা জেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহামুদ হিমেল পৃথক কর্মসূচী পালন করেন। কর্মসূচীর মধ্যে ছিলো আনন্দ র‌্যালি, কেককাটা,আলোচনা সভা,বৃক্ষ রোপণ, এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)সকালে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহম্মেদ এর নেতৃত্বে ভোলা জেলা আওয়ামীলীগ কার্যলয় থেকে বনার্ঢ্য আনন্দ র‌্যালী ও শোভাযাত্র বেড় করেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদে ভোলা জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় অংশ গ্রহন এর মধ্যে দিয়ে শেষ হয়। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবিন্দ ও কলেজ ছাত্রলীগের নেতৃবিন্দরা অংশ গ্রহন করেন।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি,আমিনুল ইসলাম ইভান,জয়দেব চন্দ্র,যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুর মাহামুদ নিলয়,আহমেদ ফয়সাল,ইব্রাহীম উজ্জল,আহমেদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব সহ আরো অনেকে।পরে জেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহম্মেদ প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

পরে দুপুরে শহরের কালীবাড়ি রোডের মসজিদ ই মকবুল এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া কামনা কর সহ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয় ছাত্রলীগের পক্ষ থেকে।

অন্যদিকে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহামুদ হিমেল নেতৃত্বে ভোলা শহরে উকিলপাড়া থেবে বনার্ঢ্য আরো একটি র‌্যালী বেড় হয়ে শহর প্রদক্ষিন করে ভোলা শহর এর বাংলা স্কুল মাঠে এসে শেষ হয়। পরে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবিন্দদের সাথে নিয়ে কেককাটা ও আেেলাচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভোলা সরকারি কলেজে প্রাঙ্গনে বৃক্ষ রোপ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুজ্জামান হেভেন, ইভান,ইব্রাহীম উজ্জল, সহ-সভাপতি ইমরান হোসেন কিরন, সাংগঠনিক সম্পাদক আরাফাত চৌধুরী,ছাত্রলীগ নেতা আরমান আহসান,মেহতাব হোসেন,ইব্রাহিম শুভ,বনি আমিন সহ আরো অনেকে। এছাড়া শহরের উকিল পাড়া মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net