1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বক্তাদের সম্মানি এবং আমার উপলব্ধি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

বক্তাদের সম্মানি এবং আমার উপলব্ধি

ড. ফখরুদ্দিন আহমেদ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৬ বার

#ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে দাঈ ইলাল্লাহদের যাবতীয় খরচ রাষ্ট্রই বহন করতো। শুধু শীত মওসুমের মাহফিল নয়, তা চলতো পুরো বছর সারাজীবন।
#বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক দাঈ ইলাল্লাহ আছেন যারা ইখলাস নিয়ে কাজ করেন। তাদের মাঝে অতি লোভলালসা ও নেই বলে মনে হয়।
#তবে বিভিন্ন কারণে যাদের চাহিদা আয়োজক কমিটির কাছে অনেক বেশী, যাদের মাহফিলে শ্রোতা হয় প্রচুর, তারা কেউ কেউ হয়তো স্বাভাবিক মাত্রার বেশী কন্টাক্ট করেন। ধরুন, তারা মাহফিল করতে পারবেন ২০০ টি, তাদের কাছে দাওয়াত আসে ৩০ হাজার মাহফিলের । তখন তাদের সময়ের মূল্য, সামাজিক অবস্থান, লাইফ স্টাইল ক্যারিয়ারের ভারিত্ব গুরুত্ব ইত্যাদি কারণে কন্ট্রাকের প্রবণতা সৃষ্টি হয়।
#অনেক ভালো মুখলেস বক্তার তারিখ খালি থাকলেও তাদেরকে আয়োজক কমিটি অল্প হাদিয়ায় ও দাওয়াত দিতে রাজী হয়না ।
#কমিটি মাঝেমধ্যে বলে, হুজুর ওনাদেরকে দাওয়াত করলে শ্রোতা কম হয়। সবাই পছন্দ করেনা, সমালোচনা হয় ইত্যাদি।
#এখন বলুনঃ- প্রথমেই শ্রোতা, তারপর কমিটি, কেউ কি গলাকাটা কন্ট্রাকের দ্বায় এড়াতে পারে? বক্তার একলা দোষ দিলে ইনসাফ হয়?

#আয়োজনকারীরাও যত টাকাই হোক তাদেরকে দাওয়াত করবেই । বক্তারা ও কেউ কেউ মাহফিল শেষে অনাকাঙ্ক্ষিত জামেলা এড়াতে বুদ্ধি করে দু একদিন আগেই সব টাকা নিয়ে নেয়। কমিটিও দিয়ে দেয়। তাহলে আপনার আমার সমস্যা কি? অনেকের কমেন্টে দয়ামায়া ভদ্রতা শিক্ষনীয় বিষয় থাকলে ও আবার কার ও কার ও কমেন্টে বক্তাদেরকে হিংসার বহিঃপ্রকাশ পরিস্কার দেখা যায় । তারা বক্তারা একটু ভালো থাকলে ভালো চললে যেন জ্বলেপুড়ে মরে।

#উপসংহার — বক্তা সাহেব, মাহফিলের দুরত্ব গুরুত্ব বুজে কন্ট্রাক্ট যদি করতেই হয়, মধ্যম পন্থার হাদিয়া কন্ট্রাক করুন।

#আয়োজক কমিটি মেহমান সম্মানি দেয়ার সময় আকল বিবেক খরচ করুন। বক্তার রাস্তার খরচ, ভাড়া, সরলতা, যোগ্যতা, ক্যারিয়ার, বয়ান উপস্থাপনা, দ্বীনদারি তাকওয়া পরহেজগারি ইত্যাদির মূল্যায়ন করুন। সাধারণ শ্রোতারা নেগেটিভ কমেন্ট পরিত্যাগ করুন।

#বক্তারা ও সম্মানি বিষয় সাবধান হউন, সবরের নীতি অনুসরণ করুন।কিছু পাওনা আল্লাহ তায়ালা থেকে যেন পরকালে নিতে পারি সেই চিন্তা মাথায় রাখুন। দাওয়াতে দ্বীনের পুরস্কার মোটা অংকের অর্থ হতে পারেনা। মধ্যমপন্থা অবলম্বন করুন। নাহয় অনলাইনের যুগে তরুণরা এখন অনেক আপডেট। জনপ্রিয়তা যত বেশীই হউক না কেন, আল্লা না করুন অপমান অপদস্ত হতে সময় লাগবেনা। অপদস্ত হয়ে টাকা কামাই করে সেই টাকা দিয়ে করবেন কি?

#ইনশাআল্লাহ ভবিষ্যতে মাজলিসুল মুফাসসিরীনের ছায়াতলে, আলোচনার ভিত্তিতে বড় বড় স্কলারদের সমম্বয়ে তা’লীম তাজকিয়ার ও ব্যাবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net