1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০২ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে বিকেলে বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন বিশ্বাস এর পুত্র, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী বিশ্বাস, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াজেশ আলী বিশ্বাস বাঁশি, সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম শিহাব প্রমুখ ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাইপুর কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান পিরুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আশিকুর রহমান ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল রাহুলসহ অন্যরা।
খেলায় দ্বারিয়াপুর কলেজ পাড়া ফুটবল একাদশ ৩-০ গোলে দ্বারিয়াপুর উত্তর পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হয়। খেলায় কলেজ পাড়া ফুটবল একাদশের খেলোয়াড় সোহেল শেখ ম্যান অব দ্য সিরিজ, একই দলের জুয়েল শেখ ম্যান অব দ্য ম্যাচ ও মানিক সেরা গোল রক্ষক নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net