1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীর বাড্ডায় অযথা মামলা দেওয়ায় নিজ গাড়িতে আগুন দিয়ে প্রতিবাদ সাংবাদিকের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

রাজধানীর বাড্ডায় অযথা মামলা দেওয়ায় নিজ গাড়িতে আগুন দিয়ে প্রতিবাদ সাংবাদিকের

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২২ বার

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর বাড্ডায় ঘটে এ ঘটনাটি।

বাড্ডা রোডে চলাচলের সময় শওকত আলম সোহেল (ফ্রিল্যান্সিং সাংবাদিক) -র মোটরসাইকেলটির কাগজপত্রে ‘সামান্য ত্রুটি’ থাকায় পুলিশ মামলা দেওয়ায় মনের কষ্টে মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন তিনি।জানা যায়, মোটরসাইকেলটির আগেও একটি মামলা দিয়েছিল পুলিশ।ইতিমধ্যে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া ফেলেছে।

শওকত আলম সোহেল জানান, তার বাইকের কাগজপত্র নেয়া হয়েছিল তাকে মামালা দেওয়ার জন্য কিন্তু সে বিষয়টি সম্পূর্ণ অস্বিকার করেছেন গুলশান ট্রাফিক জোনের ডিসি রবিউল ইসলাম।

ডিসি রবিউল ইসলাম জানান,তার বাইকের কাগজপত্র নেয়া হয়েছিল কিন্তু মামালা দেওয়া হয়নি তার আগেই তিনি আগুন লাগিয়ে দেন।

শওকত আলম সোহেল (ফ্রিল্যান্সিং সাংবাদিক) বর্তমানে বাড্ডা থানায় আছে বলেন জানান ডিসি রবিউল ইসলাম।

উক্ত বিষয়ে প্রত্যক্ষদর্শী মিরাদুল ইসলাম জানান,সকালে অফিসে যাওয়ার পথে দেখি পুলিশের সামনেই তেল চাবি ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে কিন্তু পুলিশ চেয়ে চেয়ে দেখছে আমি নিজে আগুন নেভানোর চেষ্টা করলেও ঐ ব্যাক্তি আমাকে বাঁধা দেন আর চিৎকার করে বলতে থাকেন, “দে এবার মামলা দে”। সাংবাদিককে এভাবে মামলা দিয়ে এবং থানায় আটক করে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সংবাদমাধ্যম কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net