1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের দরিদ্র জয়নাল আবেদীন সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে একটি রিক্সা সাহায্য চান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

লালমনিরহাটের দরিদ্র জয়নাল আবেদীন সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে একটি রিক্সা সাহায্য চান

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ বার

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে একটি রিক্সা চান । ভুমিহীন হতদরিদ্র রিক্সা চালক জয়নাল আবেদীন। তিনি দেশের বিত্তবানদের নিকট আবেদন জানান, তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ মোহাম্মদপুর এলাকার মৃত আহম্মদ আলী মুন্সির ছেলে। জানা গেছে, রিক্সার প্যাডেল ঘুড়িয়ে ৫ সদস্যের সংসারের খরচ যোগাতেন ভুমিহীন হতদরিদ্র জয়নাল আবেদীন। ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী আদুরী বেগমকে নিয়ে স্বল্প চাহিদার সংসার ভালই চলত তাদের। সন্তানরা মেধাবী হওয়ায় খেয়ে না খেয়ে তাদের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছেন জয়নাল আদুরী দম্পতি। সে রিক্সা চালাতেন আর স্ত্রী আদুরী বেগম বিড়ি বানানোর কাজ করে সন্তানদের উচ্চপদস্থ কর্মকর্তা বানানোর স্বপ্ন বুনতেন। সেই স্বপ্নের পথ অনেকটাই এগিয়ে যায় তাদের। বড় ছেলে রাসেল মিয়া পড়ছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষে। দ্বিতীয় সন্তান আনিসুর রহমান এসএসসিতে জিপিও ৫ নিয়ে লালমনিরহাট সরকারী কলেজে এইচএসসি প্রথম বর্ষে এবং ছোট মেয়ে জ্যুথী আকতার পড়ছে স্থানীয় সরলখাঁ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে। কষ্ট হলেও সন্তাদের লেখাপড়ায় বাঁধা হতে ছোঁয়া লাগেনি অভাব নামক দানবের। অভাবের সাথে নিত্য লড়াই করে ঋনের টাকায় কেনা রিক্সার আয়ে সন্তানদের লেখাপড়া চালিয়েছেন জয়নাল আবেদীন। কষ্টের মাঝে সন্তানদের পরীক্ষার ফলাফল জয়নাল আদুরী দম্পতিসহ পুরো গ্রামবাসীর মুখে হাসি ফুটিয়ে রাখে। হঠাৎ তাদের সেই হাসি মলিন হয় যায় বিভিষিকার অন্ধকারে। গত ৩ মাস আগে ঋনের টাকায় কেনা ব্যাটারী চালিত রিক্সাটি বিকল হয় যায়। ব্যাটারী নষ্ট হওয়ায় চালানোর সক্ষমতা ছিল না জয়নালের। আয় বন্ধ হলেও ঋনের কিস্তি ঠিকই গুনতে হতো তাদের। উপায়ন্তর না পেয়ে বিকল রিক্সাটি ভাংড়ি হিসেবে বিক্রি করে ঋণ পরিশোধ করেন। ঋনের বোঝা মাথা থেকে নেমে পড়লেও সংসার আর ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বন্ধ হয়ে পড়ে। কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছেলেরাও তার মায়ের সাথে স্থানীয় আবুল বিড়ি ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করে কোন রকম খাদ্যের যোগান ঠিক রেখেছেন। এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। ছেলে মেয়েরা আর আয় করতে পারবে না। বরং তাদের লেখাপড়ার খরচ যোগান দিতে হবে। এখন সন্তানদের লেখাপড়া বন্ধের উপক্রম হওয়ায় হতাশায় ভুগছেন জয়নাল আদুরী- দম্পতি। এখন সন্তানদের লেখাপড়া আর সংসারের খরচ মেটাতে জয়নাল আবেদীন খুজছেন সেই রিক্সা। কিন্তু একটি ব্যাটারী চালিত রিক্সা কিনতে প্রায় ৫৪ হাজার টাকা প্রয়োজন । রিক্সা কেনার জন্য ঋণ করতে বিভিন্ন এনজিওতে নিস্ফল ছুটেছেন মেধাবী সন্তানদের গরিব বাবা জয়নাল। তাই সমাজের বিত্তবানদের কাছে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ মেটাতে একটি রিক্সা দাবি করেছেন তিনি। যে রিক্সার আয়ে আবারও হাসি ফুটবে জয়নাল -আদুরী দম্পতির মেধাবী সন্তানের সংসারে। জয়নালের ছেলে রাসেল জানান,বাবার রিক্সা বিক্রির পর আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ২ ভাই বিড়ি ফ্যাক্টরীতে কাজ করে সংসার খরচ যোগাতাম। এখন তো বিশ্ববিদ্যালয় খুলেছে আমাকে যেতে হবে। কিন্তু যাওয়ার টাকাও নেই। আর্থিক সহায়তার জন্য একাধিক স্থানে আবেদন করেছি। কোন ফল পাইনি। বাবাকে একটা রিক্সা কিনে দিলে আমাদের পড়ালেখা বন্ধ হবে না। তাই বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেছেন
জয়নাল আবেদীন যার মোবাইল নম্বর (০১৮৮২১৬৮৩৮৮) । দেশের দানবীর কোন ব্যাক্তি সাহায্য দিতে চাইলে তার ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net