1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সড়কের ধারে যুবকের গলাকাটা লাশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া আজ পবিত্র শবে বরাত

ঠাকুরগাঁওয়ে সড়কের ধারে যুবকের গলাকাটা লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ বার

ঠাকুরগাঁওয়ে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের ধারে এনামুল হক (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।

গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা নারগুণ ইউনিয়নের ছোট খোঁচাবাডী তেঁতুলতলা নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত এনামুল হক দিনাজপুর জেলার চিরির বন্দর আন্ধারমুয়া হাগুড়াপাড়া গ্রামের আতিবুর রহমানের ছেলে বলে তথ্য পাওয়া গেছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, সকালে স্থানীয়রা ঘটনাস্থলের পাশের ডোবায় শাপলা ফুল তুলতে গেলে মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সুপার আরো জানান, এটি একটি হত্যাকান্ড। এর সাথে যারাই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net