1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৩ বার

মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী-২১ অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বের বৃহস্পতিবার বিকালে দিনাজপুর আর্দশ কলেজ প্রাঙ্গনে মালিহা নোশিন খানের সৌজনে ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী-২১ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন করেন বিশিষ্ট শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা: ইলিয়াস আলী খাঁন এডিন। সংগঠনের দিনাজপুর শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) শাহজাহান নভেলের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে ডা: ইলিয়াস আলী খাঁন এডিন বলেন, একটি বৃক্ষ কাটলে পরিবেশের ভারসাম্য রক্ষায় সেইখানে ক্ষতি পুষিয়ে নিতে আমাদের সকলের উচিত ১০টি করে বৃক্ষ লাগানো, কারণ পরিবেশ ও মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান আলোচক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: মনিরুজ্জামান জুয়েল বলেন, বাড়ির আনাচে কানাচে পরিত্যক্ত জায়গায় ফলদ,ঔষুধি এবং কাঠ জাতীয় গাছ লাগিয়ে জীবন রক্ষা ও আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সারাদেশে সবখানে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটিয়ে অর্থিৈনতকভাবে সকলকে লাভবান হওয়ার আহবান জানান।

এসময় অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু‘র (মৈত্রী হলে) এর সমাজসেবা সম্পাদক এবং ডাক্তার ইলিয়াস আলী খাঁন এডিনের সহধর্মিনী খুরশীদ জাহান খাঁন ও কন্যা মালিহা নোশিন খাঁন। প্রদীপ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা বেলাল হোসেন,আদর্শ কলেজের ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য ফারজানা শারমীন রীনা,জয়ন্ত ঘোষ,কবি নীরঞ্জন হীরা ও ওবাইদুর রহমান বুল্লা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net