1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে তালাক প্রাপ্ত স্ত্রীর অপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

শ্রীনগরে তালাক প্রাপ্ত স্ত্রীর অপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৬ বার

শ্রীনগরে তালাক প্রাপ্ত স্ত্রীর অর্ধ নগ্ন ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবক গ্রেপ্তার। গেল মঙ্গলবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালপুর থেকে শেখ সোহেল(৩৮)কে শ্রীনগর থানা পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের এক নারীর সাথে ২০১২ সালের ১৪ এপ্রিল পারিবারিক ভাবে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বনিবনা না হওয়ায় ওই নারী তাকে ২০১৯ সালের ২৪ জুন তালাক প্রদান করেন। একারণে ক্ষিপ্ত হয়ে সোহেল প্রায় সময়ই তার সাবেক স্ত্রীর অপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল।

সে গত ২৬ সেপ্টেম্বর ইমো আইডি থেকে ওই নারীর কর্মক্ষেত্রের এক উর্ধতন কর্মকর্তার ইমো আইডিতে সংসার চলাকালীন সময় উঠানো আপত্তিকর ছবি পাঠায়। বিষয়টি জানতে পেরে ওই নারী শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা রেকর্ড করে শ্রীনগর থানা পুলিশ সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ কামরুজ্জামান জানান, পুলিশ তাৎক্ষকি ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net