1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তরুণ চিত্রশিল্পী আশরাফুল ইসলামের জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে 

তরুণ চিত্রশিল্পী আশরাফুল ইসলামের জন্মদিন আজ

রেজা শাহীন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫৬০ বার

সাধারণত শিল্পীরা ছবি অাঁকেন কাগজে অথবা ক্যানভাসে। কাউকে আবার দেয়ালে, কাপড়ে কিংবা মাটির সানকিতেও আঁকতে দেখা যায়। তবে ম্যাচ বক্সে ছবি আঁকার বিষয়টা ইউনিক। এরকমটি সচরাচর দেখা যায় না। এই ব্যাতিক্রম কাজটি করে যাচ্ছেন তরুণ চিত্রশিল্পী আশরাফুল ইসলাম।

আজ এই তরুণ চিত্রশিল্পীর জন্মদিন।১৯৯৪ সালের ১৯ অক্টোবর তিনি খুলনা জেলায় কয়রায় জন্মগ্রহণ করেন।

ছোট ছোট ম্যাচবাক্সের উপর নানারকম ছবি আঁকেন তিনি। ম্যাচবক্সকে ক্যানভাস বানিয়ে সেখানে ফুটিয়ে তুলেন নানা রকম দৃশ্য, বিখ্যাত ব্যাক্তিদের পোট্রেট কিংবা পত্রিকার ফ্রন্টপেজ ইত্যাদি। করোনাকালে সময় কাটাবার জন্য নতুন কিছু করার কথা ভাবতে ভাবতে ম্যাচবাক্সের উপর ছবি আঁকতে শুরু করেন। এরমধ্যে এঁকে ফেলেছেন এরকম শতাধিক ছবি।

খুলনা জেলার কয়রা উপজেলার ছোটবেলায় কপোতাক্ষ শিশু একাডেমিতে ছবি আঁকা শেখার মধ্য দিয়ে আঁকাআঁকি শুরু। বড়বোনের আঁকা ছবি দেখে আগ্রহ পেতেন। দুই ভাইবোন মিলে নিজেদের মধ্যে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা করেই ছবি আঁকতেন।

শিল্পের প্রতি ভালোবাসা থেকে চারুকলায় পড়তে আগ্রহী হন। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে থেকে ইতোমধ্যে পড়াশোনা শেষ করেছেন তিনি । পাঠ্যবিষয় হিসেবে চারুকলাকে পেয়ে তার ছবি আঁকার আগ্রহ কয় গুণ বেড়ে যায়।

আশরাফুল ইসলাম একাধারে একজন লেখক, চিত্রশিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা। লেখালেখির শুরু কৈশোরেই। লিখেছেন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায়। বর্তমানে ইত্তেফাকের রম্য ট্যাবলয়েডে লিখছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net