1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় বন্য হাতির আক্রমণে মৃত্যু সন্দেহ, মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে মৃত্যু সন্দেহ, মরদেহ উদ্ধার

বদরুল হক;;
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৯৯ বার

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে ফসিল জমি থেকে অজ্ঞাত একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে লাশটির আনুমানিক বয়স ৫৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোলাইমান বলেন , এলাকায় রাতে দেয়াং পাহাড় থেকে হাতি নেমে মানুষের বসতঘর ও ফসলি জমির ক্ষতি করেছে। সকালে এলাকাবাসী রাস্তার পাশে ক্ষেতে অজ্ঞাত একজন লোকের মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয়।
অজ্ঞাতনামা মানসিক প্রতিবন্ধী এই লোকটি কিছু দিন ধরে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এলাকাবাসীর ধারণা হাতির আক্রমণে লোকটি মারা গেছে। বন বিভাগের হাতি তাড়ানোর ‘প্রকল্পের ৫নং ওয়ার্ডের দলনেতা আবু বক্কর বলেন, কী করবো বলুন? এই হাতিগুলো আমার নিজের ঘরেও তাণ্ডব চালিয়েছে। আমাকেও আহত করছে। হাতিগুলো প্রতিদিন খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসে শেষ রাতে কারো না কারো ক্ষতি করে চলে যায় পাহাড়ে । আনােয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমর বলেন, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি । তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net