1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে চিকিৎসা না দেওয়ায় রোগির মৃত্যুর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

নোয়াখালীতে চিকিৎসা না দেওয়ায় রোগির মৃত্যুর অভিযোগ

পালিয়ে যায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪২০ বার

নোয়াখালী জেলা শহর মাইজদীর মাদারল্যান্ড হসপিটাল প্রা: লি: কৃর্তপক্ষের বিরুদ্ধে চিকিৎসা না দেওয়ায় কামাল উদ্দিন (৫০) নামের এক রোগির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পুনঃরায় তারা হাসপাতালে আসে। নিহতের পরিবারের অভিযোগ বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি ৩ঘন্টায় কোন চিকিৎসা না দেওয়া কামাল উদ্দিন মারা গেছেন। ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

শুক্রবার সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান তিনি। মৃত কামাল উদ্দিন জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহজাদপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি স্থানীয় ইসলামগঞ্জ বাজারের জারিফ এন্টারপ্রাইজের পরিচালক ছিলেন। ১ ছেলে ও ২ মেয়ের জনক তিনি।

মৃত কামাল উদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিন জানান, শুক্রবার ভোরে বুকে ব্যাথা অনুভব করে তাঁর বড় ভাই ব্যবসায়ী কামাল উদ্দিন। পরে মাদারল্যান্ড হাসপাতালের ম্যানেজারের সাথে যোগাযোগ করে একটি অ্যাম্বুলেন্স বাড়িতে এনে ৫টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভর্তির পর থেকে কামাল উদ্দিনকে কোন চিকিৎসা না দেয়ে ফেলে রাখে হাসপাতালে কর্মরত লোকজন। ডিউটি চিকিৎসক ও নার্সরা নিজ নিজ কক্ষে ঘুমাচ্ছে। একাধিকবার ডাকলেও তারা কেউ বের হয়ে আসেন নি। সকাল ৮টার দিকে কামাল মারা গেলে দ্রæত হাসপাতালের লোকজন পালিয়ে যান। পরে বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিজের ভাইয়ের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করবেন বলেও জানান জসিম উদ্দিন।

এ বিষয়ে হাসপাতালের মার্কেটিং কর্মকর্তা জাবেদ বলেন, ওই রোগি আমাদের ম্যানেজারের আত্মীয়। তারা হাসপাতালে আসার পর এসি কেভিন চেয়েছিল। নরমাল কেভিনে ভর্তি করার পর নার্স রোগির হাতে ক্যানোলা লাগালে সাথে থাকা লোকজন ছিঁড়ে ফেলে দেয়। রোগিকে অক্সিজেনও দেওয়া হয়েছে। রোগি মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) সুজন বিকাস চাকমা জানান, চিকিৎসার অভাবে একজন রোগি মারা গেছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা হাসপাতালে এসেছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net