1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় রাস্তার ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

মান্দায় রাস্তার ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৩৩ বার

নওগাঁর মান্দায় রাস্তার পাশের একটি ডোবা থেকে বিনয় চন্দ্র দাস(৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত বিনয় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কুড়কুচি গ্রামের বিরেন চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার(১৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে মান্দা থানা পুলিশ নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক এবং থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পরিবার এবং স্থানীয় ইউপি সদস্য নিতাই চন্দ্র জানান, নিহত বিনয় চন্দ্র দাস কিছুটা মাদকাসক্ত ছিলেন। বিকেলে প্রতিমা বিসর্জ্জনের পরে তিনি ঘটনাস্থলের পাশে রাস্তায় মাদকাসক্ত অবস্থায় বসে ছিলেন।

রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী এবং ছোট ভাই খুঁজতে গিয়ে বাড়ির পাশের ডোবায় তার লাশ দেখতে পান। তাদের ধারনা সে বাসায় ফেরার পথে ডোবায় পরে গিয়ে আর উঠতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল সকালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net