1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

এম এ জব্বার
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৫৯ বার

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরের দিকে ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
নিহত দুজন হলেন আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)। তাঁদের বাড়ি কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের মাধ্যমে বিষয়টি অবহিত হয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই বাংলাদেশির মরদেহ ভারত সীমান্তের ওপারে রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তবে লক্ষ্মীপ্রসাদ গ্রামের কয়েক বাসিন্দা জানান, আসকর ও আরিফ মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত এলাকায় গিয়ে আর ফেরেননি। বুধবার সকালে কিছু লোক তাঁদের জানিয়েছেন, ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন নিহত হয়েছেন। লাশ বিএসএফের কাছে আছে।
ডোনা সীমান্ত বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধীন। বিজিবির ডোনা ফাঁড়ির একটি সূত্র জানিয়েছে, নিহত দুজনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net