1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় সরকারীদলের ভাবমূর্তি নষ্ট করে ভারতীয় গরুর লাইনম্যানীর অন্তরালে অবৈধ হুন্ডী ও চোরাচালান এলাকাবাসী অতিষ্ট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

হাতীবান্ধায় সরকারীদলের ভাবমূর্তি নষ্ট করে ভারতীয় গরুর লাইনম্যানীর অন্তরালে অবৈধ হুন্ডী ও চোরাচালান এলাকাবাসী অতিষ্ট

মূল সিন্ডিকেট হোতারা ধরা-ছোঁয়ার বাইরে-৪র্থ পর্ব

লাভলু শেখ স্টাফ রিপোর্টার হাতীবান্ধা থেকে ফিরে।।
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৪০ বার

মূল সিন্ডিকেট হোতারা ধরা-ছোঁয়ার বাইরে। লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারীদলের ভাবমূর্তি নষ্ট করে ভারতীয় গরুর লাইনম্যানীর অন্তরালে কোটি কোটি টাকা হন্ডীর মাধ্যমে ভারতে পাচার এবং অবৈধ ভাবে ফেনসিডিলসহ নানা প্রকার মাদকদ্রব্য ভারত থেকে পাচার করে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে বলে লিখিত অভিযোগে জানা গেছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের দইখাওয়া ১৫ ব্যাটালিয়ন বিজিবির কোম্পানি কমান্ডার এর সাথে মাসিক মাশোয়ারার বিনিময়ে হুন্ডী মাইদুল ইসলাম গং ভারতী গরুর লাইনম্যানীর অন্তরালে মাদকদ্রব্য ও অবৈধ হুন্ডী ব্যবসা চালিয়ে আসছে। লিখিত অভিযোগের সূত্র মতে, ৯নং আর্দশ গোতামারী ইউনিয়নের দইখাওয়ার ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা চোরাচালানীর সিন্ডিকেট হোতা হুন্ডী মাইদুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে রবি ও আমিনুর রহমান এ চিহ্নিত চক্রটি নিজে সরকারী দলের নেতা-কর্মী দাবী করে প্রভাব খাটিয়ে গরুর লাইনম্যানীর অজুহাতে কোনো কোনো সময় বিজিবির নজর ফাঁকি দিয়ে হুন্ডী ও চোরাচালান অব্যহত রাখছে। এ সিন্ডিকেট হোতারা এতটাই বেপরোয়া ও ভয়ংকর এলাকার লোকজন ভয়ে প্রতিবাদ করতে পারে না। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য প্রমানসহ লিখিত অভিযোগ প্রেরণ করা হলে ক্ষিপ্ত হয়ে লিখিত অভিযোগকারী আলম বাদশা, মিজানুর রহমান ও হারুনকে বিভিন্ন ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার হুমকী অব্যহত রেখেছে। ফলে রোববার ৭ নভেম্বর ২০২১ ইং তারিখ লালমনিরহাট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। যাহার কপি এ প্রতিবেদকের নিকট সরবরাহ করা হয়েছে। এদিকে দইখাওয়া বিজিবি ক্যাম্প ও এলাকাবাসী জানিয়েছেন গত বুধবার থেকে বিজিবি’র কমান্ডার ফরিদের নেতৃত্বে কঠোর টহল জোরদার করায় বর্তমান গরু ও মাদকদ্রব্য পাচার করার সুযোগ পাচ্ছে না। অপরদিকে অতিষ্ট এলাকাবাসী ওই মাদকদ্রব্য ও হুন্ডী সিন্ডিকেট হোতাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জোর দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net