1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোয়ালন্দের ২টি ইউনিয়নেই নৌকার জয় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

গোয়ালন্দের ২টি ইউনিয়নেই নৌকার জয়

বিশেষ প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ বার

দ্বিতীয় ধাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। উজানচর ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী গোলজার হোসেন এবং ছোট ভাকলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন জয় লাভ করেছেন।

আজ (১১ নভেম্বর) বৃহস্পতিবার দিনভর সুষ্ঠভাবে ভোটগ্রহণ শেষে রাত ৯ টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাচন অফিসার নিজামউদ্দিন আহমেদ বেসরকারিভাবে তাদের জয়ী ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে উজানচর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী গোলজার হোসেন মৃধা পেয়েছেন ৯ হাজার ৯শত ৪৩ ভোট। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫ শত ৩১ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী দিলদার আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩হাজার ৩ শত ৬৮ ভোট । মোট ৬ হাজার ৪শত ১২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন গোলজার হোসেন মৃধা।

অপরদিকে ছোট-ভাকলা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন পেয়েছেন ৬ হাজার ৪শত ৯৪ ভোট। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪ শত ৫৩ ভোট । মোট ২হাজার ৪১ ব্যবধানে বিজয়ী হয়েছেন আমজাদ হোসেন।

এই ২ টি ইউনিয়নের মোট ভোটার ৩৭ হাজার৩ শত ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ২ শত ৫০ জন। নারী ভোটার ১৮ হাজার ১ শত ২০ জন।

উল্লেখ্য, এ দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ২১ জন সহ মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net