1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

নওগাঁয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৯৬ বার

সকল রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করার দাবীতে নওগাঁর বদলগাছীতে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে উপজেলার পরিষদের সামনের রাস্তায় জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও বিভিন্ন স্তরের নারীনেত্রীদের সমন্বয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন-এসডিসি’র সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের কারিগরি সহায়তায় খাঁন ফাউন্ডেশন পিপ ট্রাস্ট, রূপান্তর ও ডেমক্রেসিওয়াচ বাংলাদেশের ৬টি বিভাগে ’অপরাজিতা’ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এই প্রকল্পের উদ্দেশ্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সরকারের’ বিশেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন কাঠামোতে এবং রাজনৈতিক দলে নারীর অংশ গ্রহণের মাত্রা বিসৃত্বকরণ।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারী প্রতিনিধিরা তাঁদের বক্তব্যতে দাবী করে বলেন, নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি অনুযায়ী সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব ২০২৫ ইং সালের মধ্যে নিশ্চিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মমতাজ চৌধুরী, উপজেলা মহিলালীগের সভাপতি রাহেলা চৌধুরী ও সম্পদীকা রাজিয়া সুলতানা, অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফা খাতুন ও নিমাই সরকার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net