1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৮১ বার

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে নরসিংদী জেলা বিএনপি। আজ রবিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন।
আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড.আব্দুল বাছেত, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, ফারুক উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের সাংগঠিক সম্পাদক মোকাররম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়া শামস্ কেনেডি,শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, ছাত্রনেতা সিদ্দিকুল রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
এসময় খায়রুল কবির খোকন বলেন আজকের এই দিনে সিপাহী জনতা মিলে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতিসত্ত্বা লাভ করে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net