1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভূমিমন্ত্রীর সাথে ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ভূমিমন্ত্রীর সাথে ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩১৮ বার

বাংলাদেশে নিযুক্ত ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্স (হেড অফ মিশন) আবদুসসালাম সাদ্দাম মোহাইসেন (Abdusalam Saddam Mohaisen) আজ মঙ্গলবার সকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভূমিমন্ত্রী ইরাকে অবস্থিত প্রবাসী বাংলাদেশী শ্রমিক ও পেশাজীবীদের খোঁজ-খবর নেন এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক ও পেশাজীবী ইরাকে নিয়োগে উদ্যোগ গ্রহণ করার জন্য জন্য চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে অনুরোধ করেন। ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারেও তাঁকে অবহিত করেন। সাইফুজ্জামান চৌধুরী দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার ব্যাপারে তাঁর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম আরব দেশ হিসেবে ১৯৭২ সালে বাংলাদেশকে সার্বভৌম দেশ হিসাবে ইরাকের স্বীকৃতি দেওয়াকে এসময় ভূমিমন্ত্রী কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবদুসসালাম সাদ্দাম মোহাইসেন ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের কথা স্মরণ করে বলেন, সেই সময় থেকে ভাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়। এসময় বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আবদুসসালাম সাদ্দাম মোহাইসেন। তিনি এসময় ইরাকে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবিদের অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী হিসেবে বর্ণনা করে বলেন তাঁরা ইরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সৌজন্য সাক্ষাতের সময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস সহ ভূমি মন্ত্রণালয় ও বাংলাদেশে ইরাকি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : জনসংযোগ কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net