ঢাকা   ০২:০৯:২৩ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

ভোট দেয়া কে কেন্দ্র করে বুধবার রাতে মারামারী আহত-৬

লালমনিরহাটের আদিতমারীতে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪০৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোট দেয়া কে কেন্দ্র করে আদিতমারীর মহিষখোচা এলাকায় বুধবার রাতে ২ পক্ষে মারমারীতে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে সকাল থেকে বিকেল ৪ টা পযন্ত উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্টিত হয়েছে। মহিষখোচা স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মৃনাল কান্তি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শতকরা ৮০% ভোট প্রয়োগ করেছেন ভোটাররা।কোন প্রকার অনিয়ম দুনীতি হয়নি। এছাড়া দ্বিতীয় ধাপের
উক্ত নির্বাচনে বৃহস্পতিবার নাতনি আমেনা বেগমের সহযোগিতায় মহিষখোচা ইউনিয়নের গোবধন গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী শতবর্ষী বৃদ্ধা জমিলা বেগম ভোট দিতে এসেছেন।
শতবর্ষী বৃদ্ধা সকাল সাড়ে ১১ টার দিকে গোবধন হায়দারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন।
লালমনিরহাট জেলা নিবাচন অফিস জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১ লাখ ৭৮ হাজার ২২০ জন ভোটার। এর মধ্যে ৮৯ হাজার ৬২৫ জন পুরুষ ও ৮৮ হাজার ৬২৫ জন নারী ভোটার রয়েছে। ভোট কেন্দ্র ৭১ টি।
উক্ত ৮টি ইউনিয়নে ৪৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মহিলা ভাইসচেয়ারম্যান ও ইউপি সদস্য শতাধিক প্রদ্বন্ডিতা করছেন।
এসব ভোটার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
নাতনির সহযোগিতায় ভোট দিতে আসা শতবর্ষী বৃদ্ধা সাংবাদিকদের জানান,মোরো আল্লায় শ্যায় বয়সে মোক ভোট দিবার সুযোগ দিছে। মুই মোর পছন্দের মানুষকে খুশি মনে ভোট দিম।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, সবার সার্বিক সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর কঠোর নজরদারীতে ভোট গ্রহন চলছিল। এ রিপোর্ট লেখা পযন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও পুলিশ সুপার আবিদা সুলতানা প্রতিটি ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পযন্ত ভোট গণনা চলছিল। ভোট চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি