1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে সরকারিভাবে ৬৪৮ মেট্রিক টন ধান ও ১৮৯ মেট্রিক টন চাল ক্রয় করা হবে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়

মাগুরার শ্রীপুরে সরকারিভাবে ৬৪৮ মেট্রিক টন ধান ও ১৮৯ মেট্রিক টন চাল ক্রয় করা হবে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৬৯ বার

চলতি আমন মৌসুমে উন্মুক্ত অনলাইন লটারির মাধ্যমে সরকারিভাবে মাগুরার শ্রীপুর উপজেলায় ৬৪৮ মেট্রিক টন ধান ও মিলারের মাধ্যমে ১৮৯ মেট্রিক টন চাল ক্রয় করা হবে । গতকাল বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ’র সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য শষ্য ক্রয় কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য অফিসার ইশরাত জাহান, কমিটির সদস্য কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুসহ কমিটির অন্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা খাদ্য অফিসার ইশরাত জাহান জানান, চলতি আমন মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে প্রাপ্ত তালিকার মধ্য থেকে ৮৯ জন ক্ষুদ্র, ৯৩ জন মাঝারি ও ৩৪ জন বড় কৃষককে অনলাইন লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে ।
তাদের কাছ থেকে ৬৪৮ মেট্রিক টন ধান ও জেলা খাদ্য অফিস নির্বাচিত ১৯ জন মিলারের মাধ্যমে ১৮৯ মেট্রিক টন চাল সরকারি মূল্যে ক্রয় করা হবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net