ঢাকা   ০৬:৪২:২২ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

মাগুরায় জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৭৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ১৬ নভেম্বর দুপুরে জেলার শালিখা উপজেলার সেওজগাতি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। উন্মুক্ত বৈঠকে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, বাল্যবিবাহ রোধ, মানবসম্পদ উন্নয়ন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি