1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হুন্ডী সিন্ডিকেটের সাথে বিজিবি ক্যাম্পে প্রতিদিন রাতে গোপন বৈঠক এলাকাবাসীর মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

হুন্ডী সিন্ডিকেটের সাথে বিজিবি ক্যাম্পে প্রতিদিন রাতে গোপন বৈঠক এলাকাবাসীর মাঝে আলোচনা ও সমালোচনার ঝড়

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলি (৭ম পর্ব)

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৭৪ বার

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলি। দইখাওয়া এলাকায় আতংক। বিএসএফ কর্তৃক গুলি ছোঁড়ার ঘটনাটি বিজিবি জানেন না! হুন্ডী ও মাদকদ্রব্য চোরাকারবারী সিন্ডিকেট হোতা মাইদুল ইসলাম গং এর সাথে দইখাওয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আনোয়ারের গোপন বৈঠক। এলাকাবাসীর মাঝে আলোচনা ও সমালোচনার ঝড়। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বহুল আলোচিত লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া সীমান্ত চোরাকারবারীর নিরাপদ রুট। স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নীরব। অপরদিকে মঙ্গলবার রাত ৯ টার দিকে ভারতের সরেয়ার ডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এলোপাতারি গুলি ছুঁড়লে দইখাওয়া সীমান্ত এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এছাড়া প্রতিদিন সন্ধ্যার পর হুন্ডী মাইদুল ইসলাম গং এর সাথে দইখাওয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার ও সিপাহী মিজানের সাথে গোপন বৈঠক বসার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী ও এলাকাবাসী জানান, বহুল আলোচিত হুন্ডী মাইদুল ইসলাম, আমিনুর রহমান ও রবিউল ইসলাম ওরফে রবি রহস্যজনক কারনে প্রতিদিন সন্ধ্যার পর দইখাওয়া বিজিবি ক্যাম্পে কি বিষয়ে হাবিলদার আনোয়ার ও সিপাহী মিজানের সাথে গোপন বৈঠক করে ওই হুন্ডী সিন্ডিকেট হোতারা। যা জনমনে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দইখাওয়া এলাকার আলম বাদশা, মিজানুর রহমান ও হারুন লিখিত অভিযোগ করেছেন। আর এসব একাধিক অভিযোগের কপি এ প্রতিবেদকের কাছে সরবরাহ করা হলে এ প্রতিবেদক সরেজমিনে তদন্ত করে দৈনিক নবরাজ সহ কয়েকটি মিডিয়ায় ধারাবাহিক ফলাও করে প্রতিবেদন প্রকাশ করা হলে এবং অভিযোগকারীদের লিখিত অভিযোগের কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এর প্রেক্ষিতে অধিকতর তদন্ত চলছে বলে জানা গেছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দইখাওয়া গ্রামের বকতার হোসেনের ছেলে হুন্ডী মাইদুল ইসলাম, আজগার আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে রবি ও ইয়াজ উদ্দিনের ছেলে আমিনুর রহমান তাদের দীর্ঘদিনের হুন্ডী ও মাদকদ্রব্যের ব্যবসার যাবতীয় অপকর্ম ঢাকতে লিখিত অভিযোগকারীদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভীতি ও তাদেরকে বিপদে ফেলানোর জন্য বিভিন্ন কূট-কৌশল ও অপপ্রচার অব্যহত রেখেছে। অভিযোগকারীরা জানান, কুখ্যাত মাদকদ্রব্য চোরাকারবারীরা এতটাই ভয়ংকর যে, এলাকাবাসী ভয়ে প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলেই তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে মারপিট, খুন, জখম হতে হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, হুন্ডী মাইদুল ইসলাম গং এর চোরাচালানে বাধা দেয়ায় ওই এলাকার আলম বাদশা ও মিজানুর রহমানকে প্রাণ নাশের হুমকী দেন। পরে আলম বাদশা হাতীবান্ধা থানায় মাইদুল ইসলামের বিরুদ্ধে একটি জিডি করেছেন। যাহার জিডি নং- ১৩৯৭। ওই সিন্ডিকেট হোতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হলে তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছে বলে জানা গেছে। এলাকাবাসী ও একাধিক কৃষক জানায়, ওই চোরাকারবারীদের কারনে এবং ভারতীয় গরু পাচার করার সময় গরুর পায়ে এবং ভারীদের পায়ে পদদলিত হয়ে ওই এলাকার একাধিক কৃষকের ধানক্ষেতসহ বিভিন্ন ফসলের প্রায় প্রতি বছর ৩ কোটি ৬৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। এসব বিষয় নিয়ে অভিযোগকারীরা আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেছেন। যার প্রেক্ষিতে গভীর ভাবে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে বিএসএফের সদস্যরা হঠাৎ কেন দইখাওয়া ৯০৩ ও ৯০৪ নং পিলারের মাঝামাঝি গুলি ছুঁড়েছেন। তার কারন জানাতে পারেনি দইখাওয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার ফরিদ তিনি আরও জানান, এ সীমান্ত দিয়ে বর্তমান চোরাচালান হচ্ছে না। টহল জোরদার করা হয়েছে এবং হাবিলদার আনোয়ার ও সিপাহী মিজানের সাথে ক্যাম্পে প্রতিদিন রাতে হুন্ডী সিন্ডিকেট মাইদুল ইসলাম গং এর গোপন বৈঠক এর বিষয়টি তিনি কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে মোবাইল ফোনে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net