1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য

আশুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩১০ বার

আশুলিয়ায় মোহাম্মদ আলী নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মোতালেব বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় ইয়ারপুর ইউনিয়নের ওই সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অবৈধ গ্যাস সংযোগেরও অভিযোগ রয়েছে।

জানা গেছে, আশুলিয়ার জিরাবো মৌজার এক খন্ড জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিল আব্দুল মোতালেব। হঠাৎ করে ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী স্থানীয় ভূমি দস্যুদের সহায়তায় ওই জমি জবর দখলে পায়তারা চালান। পরে তা ব্যর্থ হয়ে পায়ে চলার পথের কথা বলেই পাচ শতাংশ জমির দখল করেন। তাতে বাধা দিতে গেলে মোহাম্মদ আলী ও তার সঙ্গপাঙ্গরা মোতালেবকে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে আসছে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতের আধারে সন্ত্রাসী লোকজনকে নিয়ে মহরা দিয়ে আসছে।

এ ঘটনায় অসহায় মোতালেব আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মোতালেব জানান, তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দিয়ে আসছে।

মোতালেব ছাড়াও স্থানীয় হাজী খোরশেদ আলমের জমি দখলেরও অভিযোগ আছে মেম্বার মোহাম্মদ আলীর বিরুদ্ধে।

হাজী খোরশেদ আলম বলেন, জমি দখলকে প্রতিষ্ঠিত করতে ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করার চেষ্টা করছে। দখল করা জমিতে গেলে সে ও তার সঙ্গপাঙ্গরা আমাকে হত্যার ও মারধর করার চেষ্টা করে।

শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নানা প্রতিষ্ঠানের চাঁদাবাজি, জমি দখল, চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। স্থানীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসিক মাসোহারা নেয়ারও অভিযোগ আছে ওই মেম্বারের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ জিয়াউল জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net