ঢাকা   ০৭:৩৯:৩৩ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঈদগাঁও-ইসলামাবাদে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪২৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ পাঁহাশিয়াখালীতে সুবিধাবঞ্চিত তিন শতাধিক নারী-পুরুষকে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

স্থানীয় পাঁহাশিয়াখালী সমাজ কল্যান পরিষদের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত দুই দফায় প্রায় অর্ধশতাধিক রোগিকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে।

এতে চিকিৎসা সেবা দেন কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের ডা. নাসির উদ্দীন আহমদ ও তার সহযোগী চিকিৎসকরা। এলাকার চিকিৎসা সেবাবঞ্চিত দরিদ্র মানুষজন এই সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চক্ষু চিকিৎসা সেবার আয়োজক কমিটির কো-অর্ডিনেটর হাফেজ মহি উদ্দীন বলেন, ইসলামাবাদ ইউনিয়নের পাঁহাশিয়াখালী গ্রামের মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত। তাদের অনেকেই স্বাস্থ্য সেবার জন্য ৩০ কিলোমিটার দূরে সদর হাসপাতালে যেতে পারেন না। এই স্বাস্থ্য সেবায় তাদের সম্পূর্ণ বিনা খরচে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও লেন্স সংযোজন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইনশআল্লাহ প্রতি বছর এই সেবা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি