1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্ট’র উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা

চৌদ্দগ্রামে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্ট’র উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে অনুর্ধ্ব-১৯ বালক ও বালিকা জাতীয় যুব কাবাডি আইজিপি কাপ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম সরকারী মডেল হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্ট’র উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এনামুল হক খন্দকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চা করলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। এজন্য আমরা যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এবং কাবাডি খেলায় নতুন খেলোয়াড় সৃষ্টি করতে ২০১৭ সাল থেকে বাংলাদেশ পুলিশ কাবাডি খেলার আয়োজন করে। খেলায় চট্টগ্রাম বিভাগের ৮টি টিম অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net