1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ উৎসব মুখোড় পরিবেশে নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর- প্রধান নির্বাচন কমিশনার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ উৎসব মুখোড় পরিবেশে নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর- প্রধান নির্বাচন কমিশনার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ বার

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন-২০২২ ইং এর তফশীল ঘোষনা করেছেন গঠিত নির্বাচন কমিশন। মঙ্গলবার ১৪ ডিসেম্বর বিকালে প্রেসক্লাব কার্যালয়ে তফশীল ঘোষনা করেছেন অনুষ্টানের সভাপতি প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী।

তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হইবে। ১৬ ডিসেম্বর ১২-৩টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন, ১৯ ডিসেম্বর ১১-০২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই বেলা ২-৩টা পর্যন্ত বাছাই, ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। এছাড়া সভাপতি পদে ১০ হাজার, সহ সভাপতি পদে ৫ হাজার, সাধারন সম্পাদক পদে ৮ হাজার, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৪ হাজার, অর্থ সম্পাদক পদে ৩ হাজার এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য ১ হাজার ৫ শত টাকা ধার্য্য করা হয়েছে। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, আকিকুর রহমান সেলিম, অলিউর রহমান, মুহিবুর রহমান চৌধুরী তছনু, জাকির হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান, নুরুজ্জামান ফারুকী, মোজাহিদ আলম চৌধুরী, এম এ মুহিত প্রমূখ। সভায় প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান বলেছেন, ২০২২ইং সনের প্রেসক্লাবের নির্বাচন হবে সকলের নিকট গ্রহন যোগ্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন। নির্বাচনকে উৎসব মুখোড় পরিবেশে পরিসমাপ্তি করতে তিনি ক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগিতার আহŸান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net