1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে কারিনাকে বিয়ে করার কারণেই খুন হয় হলো অটোচালক শরিফুল!! গ্রেফতার ছয়। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শ্রীপুরে কারিনাকে বিয়ে করার কারণেই খুন হয় হলো অটোচালক শরিফুল!! গ্রেফতার ছয়।

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজরে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বার

গাজীপুরের শ্রীপুরে নববধুকে বাড়িতে উঠিয়ে আনার দিনে খুন হওয়া শরিফুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছ পিবিআই। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে দুইজন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ও পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে শরিফুল ইসলাম (২০) ভাড়ায় অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ৯ডিসেম্বর বৃহস্পতিবার সকালে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় শরিফুল। ওই দিন বিকেলে বনখড়িয়া বাজার থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বিপসট গেইট সড়কে চালকবিহীন অটোরিক্সাটি দেখতে পান স্থানীয়রা। পরে অটোরিক্সার পেছনে থাকা মোবাইল নাম্বারে ফোন করে বিষয়টি মালিক মোশারফ হোসেনকে জানান রোমান হোসেন নামের এক ব্যক্তি।

বিষয়টি অটোরিক্সার মালিক মোশারফ হোসেন অটোর চালকের বড় ভাই মোঃ সেকান্দারকে জানান। ওইদিন রাতে অটোচালক শরিফুল বাড়িতে না ফেরায় তার স্বজনরা পরদিন ১০ডিসেম্বর শুক্রবার সকালে অটো উদ্ধারের জায়গা থেকে সামান্য দুরে গজারি বনের ভেতর থেকে শরিফুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ওই দিনই শ্রীপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নিহত অটোচালকের বড় ভাই সেকান্দার।

মামলা দায়েরের পর শ্রীপুর থানা পুলিশ, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেন। ঘটনার সপ্তাহের খানেকের মধ্যেই ক্লবিহীন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে গাজীপুর পিবিআই।

পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ভিকটিম শরিফুল ঘটনার ১০/১২দিন আগে জেলার জয়দেবপুর থানার এলাকার ভাওয়াল মির্জাপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের মেয়ে কারিমা (১৭) কে পরিবারের অমতে গোপনে বিয়ে করেন। গত ১০ডিসেম্বর শুক্রবার (হত্যাকাণ্ডের পরের দিন) কারিমাকে পারিবারিক ভাবে অনুষ্ঠান করে হত্যাকাণ্ডের শিকার শরিফুলের বাড়িতে নেয়ার কথাছিল। কিন্তু কারিমার বড় ভাই খোরশেদ আলমের শ্যালক রাজিব শেখ কারিমাকে পছন্দ করতো এবং পারিবারিক ভাবে সেখানে বিয়ে হওয়ার কথাছিল। এছাড়াও কারিমার বড় দুই বোনের স্বামী রাকিব হোসেন ও জুয়েল রানাসহ পরিবারের সদস্যরা কারিমার বিয়েতে রাজী না থাকায় তারা নিহত শরিফুলের ঘনিষ্ট বন্ধু আছমত ওরফে তারেকের সাথে যোগাযোগ করে তাকে হত্যার জন্য এক লাখ টাকায় চুক্তি করে।

চুক্তি মোতাবেক নিহত শরিফুলকে সিগারেট খাওয়ানোর কথা বলে আছমত বনখড়িয়া বাজার থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বিপসট গেইট সড়কের মাঝামাঝি গজারী বনের ভেতর নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে আছমতসহ আরও তিনজন সিগারেট ও গাঁজা সেবন করার এক পর্যায়ে শরিফুলকে চেফে ধরে মাটিতে ফেলে গলায় ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে নরসিংদী জেলার শিবপুর থানার হিজুলিয়া গ্রামের আঃ রশিদের ছেলে শফিকুল ইসলাম (২৫), শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে অফ্রিদি (১৯), জেলার জয়দেবপুর থানা এলাকার বাউপাড়া গ্রামের মোঃ নিয়ত আলীর ছেলে মোঃ রাকিব হোসেন (২২), জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকার দর্জিপাড়া গ্রামের মোঃ হাসানের ছেলে, ভাওয়ালমির্জাপুর এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ রাজিব শেখ (২২), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মিছিটেঙ্গী গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে, গাজীপুর মহানগরের সদর থানার শিকদার বাড়ি ভিমবাজার এলাকার জুয়েল রানা (২৭) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া উত্তরপাড়া গ্রামের মৃত শাজাহ উদ্দিনের ছেলে মোঃ হানিফ (২৭)।

আসামী শফিকুল ইসলাম, মোঃ হানিফ ও আফ্রিদিকে শুক্রবার (১৭ই ডিসেম্বর) রাতে উপজেলার বন খড়িয়া গ্রাম থেকে ও রাকিব হোসেন, রাজিব শেখ, মোঃ জুয়েল রানাকে বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) রাতে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এরমধ্যে গ্রেফতারকৃত আসামী আফ্রিদি ও শফিকুলকে আদালতে উপস্থাপন করা হলে তারা নিজেদের জড়িয়ে ও অন্যান্য আসামীদের জড়িত থাকার কথা বলে স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করে। অপর আসামী রাকিব হোসেন, রাজিব শেখ, জুয়েল রানা ও হানিফকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net