1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতার সুফল বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তর ... নজরুল ইসলাম চৌধুরী এমপি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি

স্বাধীনতার সুফল বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তর … নজরুল ইসলাম চৌধুরী এমপি

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ বার

চট্টগ্রাম চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচী নিয়ে
বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। গতকাল ১৬ ডিসেম্বর
সরকারি ঘোষণা মোতাবেক সকাল সাড়ে ৬ টায় চন্দনাইশ পৌরসভার
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, সামাজিক, সংস্কৃতিক ও শিক্ষা
প্রতিষ্ঠান।

গতকাল ১৬ ডিসেম্বর সকালে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ
মিনারে পুষ্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম
চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি
জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা
অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, পৌর আ’লীগের আহবায়ক
এম.কায়ছার উদ্দীন চৌধুরী। তাছাড়া উপজেলা প্রশাসন, থানা
প্রশাসন, চন্দনাইশ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, চন্দনাইশ প্রেস
ক্লাব, দোহাজারী পৌরসভা, আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ জোনাল
অফিস চন্দনাইশ, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জাগো হিন্দু
পরিষদ, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাছবাড়ীয়া
সরকারি কলেজ, আমানত ছফা বদ্রুনেছা মহিলা ডিগ্রী কলেজ,
উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ,
কৃষকলীগ, মহিলা আ’লীগ, সৈনিকলীগ, মৎস্যজীবী লীগ, মুক্তিযোদ্ধা
প্রজন্মলীগ, উপজেলা বি.এন.পি, যুবদল, ছাত্রদল, চন্দনাইশ কাশেম
মাহবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়,
মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়, দোহাজারী উচ্চ বিদ্যালয়, দোহাজারী
জামিজুরী উচ্চ বিদ্যালয়, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, হাশিমপুর
এম.এ.কে.ইউ উচ্চ বিদ্যালয়, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়, বরমা ত্রাহি
মেনকা উচ্চ বিদ্যালয়, সুচিয়া আর.কে উচ্চ বিদ্যালয়, হারলা সমবায়
সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বপ্ন নগর বিদ্যা নিকেতন, বরমা
ইউনিয়ন যুবলীগ, বরকল ইউনিয়ন যুবলীগ, চন্দনাইশ ছাত্র ঐক্য,
ইউনাইটেড ইয়ুথ ক্লাব, চন্দনাইশ সদর ব্যবসায়ীক কল্যাণ সমিতি,
মক্কা আওয়ামী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, নিউ ইয়ং স্টার
ক্লাব, প্রতিবন্ধি সংস্থা, ওএমএস ডিলার সমিতি, আওয়ামী মোটর
চালক লীগ, লেগুনা মালিক সমিতি, চন্দনাইশ সংগীত নিকেতন, চন্দনাইশ
স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক সংগঠন ও
শিক্ষা প্রতিষ্ঠান। বিকালে কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ
করেন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জনপ্রতিনিধি, উপজেলা
নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চন্দনাইশ প্রেস
ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনসহ কর্মরত সাংবাদিক,
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
১৫ ডিসেম্বর চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, কাবাডি
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে
সাথে জাতীয় পতাকা উত্তোলন। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের
সদস্যদের সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণী সভা নির্বাহী
কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা
সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম
চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- উপজেলা চেয়ারম্যান আবদুল
জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা
আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু
আহমদ জুনু, ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম, থানা অফিসার
ইনচার্জ নাসির উদ্দীন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু।
আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খাঁন, চেয়ারম্যান
যথাক্রমে- আমিন আহমদ চৌধুরী রোকন, নুরুল ইসলাম, আলমগীরুল
ইসলাম চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার
হোসেন, আ’লীগ নেতা যথাক্রমে- মাষ্টার আহসান হাবিব, এম
কায়ছার উদ্দীন চৌধুরী, আবদুল মালেক রানা, মাহাবুবুর রহমান
চৌধুরী, বাবর আলী ইনু, হেলাল উদ্দীন চৌধুরী, নবাব আলী, উৎপল রক্ষিত
প্রমূখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net