1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পাওনা টাকা দেয়ার কথা বলে পাওনাদারের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

চৌদ্দগ্রামে পাওনা টাকা দেয়ার কথা বলে পাওনাদারের উপর হামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ীতে ডেকে এনে নজির আহম্মেদ নামে এক পাওনাদারকে বেধড়ক পিটিয়ে জখম করেছে রবিউল আলম লাভলু ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলা কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল সওদাগর বাড়ীতে। এ ঘটনায় ভুক্তভোগির স্ত্রী মরিয়ম আক্তার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল গ্রামের বদিউল আলম সওদাগরের ছেলে রবিউল আলম লাভলু একই গ্রামের নজির আহম্মেদ এর কাছ থেকে ১৫ দিনের কথা বলে ৫০ হাজার টাকা ধার নেয়। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) পাওনা টাকা দেয়ার কথা বলে নজির আহম্মেদকে নিজ বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে লাভলু ও তার পরিবারের সদস্যরা বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় নজির আহম্মেদ এর স্ত্রীর মামাতো ভাই নূর নবীও আহত হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লাভলুর বাড়ী থেকে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগির পরিবারের অভিযোগ। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আসামীরা আরো বেপরোয়া হবে বলে জানান স্থানীয় সচেতন মহল।

জানা গেছে, রবিউল আলম লাভলু দীর্ঘদিন থেকে মাদক কারবার সহ নানা প্রকার সন্ত্রাসী ও অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। চৌদ্দগ্রাম থানা সহ দেশের বিভিন্ন থানায় তার নামে মাদক মামলাসহ একাধিক মামলার রয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net