1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ২৫ লিটার দেশীয় চোলাই মদসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

ঈদগাঁওতে ২৫ লিটার দেশীয় চোলাই মদসহ আটক-২

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ২৯১ বার

কক্সবাজারের ঈদগাঁওতে ২৫ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার খোদাইবাড়িস্থ মহাসড়ক থেকে ইজিবাইকসহ তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিম।

এদিন ওসির নেতৃত্বে থানার এসআই মোঃ গিয়াস উদ্দিন, এসআই মোঃ জুয়েল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউপি ৭নং ওয়ার্ড খোদাইবাড়ী বাবুল কোম্পানী ডিপুর সামনে আরাকান সড়কে অভিযান চালিয়ে মদসহ তাদেরকে অাটক করেন।

আটকৃতরা হলেন ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের মৃত আবদু জলিলের পুত্র মোঃ জাফর আলম (৫৫) ও রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া গ্রামের শাহাবুদ্দিনের পুত্র সাইমন ইসলাম প্রকাশ ডায়মন্ড (২০)।

এসময় তাদের সাথে থাকা ব্যাটারী চালিত ইজিবাইক এর ড্রাইভিং সিট ও যাত্রীর সিটের নিচে বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের স্যালাইনের প্যাকেট ভর্তি ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জদ্ব করা হয়।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net