1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সারিয়াকান্দিতে নৌকা'র প্রার্থীর ভাইয়ের দোকান থেকে ৩৫০পিস লাঠি উদ্ধার করেছে ডিবি পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

সারিয়াকান্দিতে নৌকা’র প্রার্থীর ভাইয়ের দোকান থেকে ৩৫০পিস লাঠি উদ্ধার করেছে ডিবি পুলিশ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৩৫৯ বার

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা বাজার এলাকায় একটি দোকান থেকে ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতার জন্য মজুদ করে রাখা ৩৫০ পিস বাঁশের লাঠি উদ্ধার করেছে বগুড়া ডিবি পুলিশের এস আই শাহ আলম ।

রবিবার বিকালে এই লাঠি উদ্ধার করা হয়। লাঠি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঐ এলাকায় দায়ীত্বে থাকা ডিবি পুলিশের টিম লিডার আশিকুর রহমান ও এস আই শাহ আলম। তিনি বলেন, কে বা কাহারা এই লাঠি মজুদ করেছে তাহা জানা যায়নি। মজুদ করা দোকানের মালিক সাইকেল রিকশা ভ্যান মেকার ছনু পলাতক রয়েছে। তবে ঐ দোকানের মালিক নৌকা মার্কার প্রার্থী গোলাম রব্বানী টুকুর পাশের বাড়ী এবং প্রার্থীর নিজস্ব সম্পত্তির উপরে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম পুটু ও অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান লুৎফুল হায়দার রুমির সংস্লিস্টতাও থাকতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান উদ্ধারকারী দল। তবে জানতে চাইলে এই লাঠি মজুদের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন ঐ ইউনিয়নের নৌকা’র প্রার্থী গোলাম রব্বানী টুকু। এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net