1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন পেয়ে উচ্ছ্বাসিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একই সঙ্গে একাধিক প্রেম : ফের বিতর্কে স্বস্তিকা ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হবে ৬,১৫০ কোটি টাকা প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার ৫ বছর, আজমিনার ৭ বছর ও টিউলিপের ২ বছর কারাদণ্ড নির্মাণাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার  বাঁশখালীতে পৌরসভায় ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ারায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন পেয়ে উচ্ছ্বাসিত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ২৭১ বার

চট্টগ্রামের আনোয়ারায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
শনিবার (১জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: বেলাল হোসেন আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.আনোয়ারুল কাদের, আনোয়ারা মডেল প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কাজী এস এম জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। অপরদিকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আনোয়ারা উপজেলা শাখার সভাপতি ও বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ছরোয়ার হোসাইন বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর সভাপতি, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই দিন উপজেলায় ১১০ টি প্রাথমিক বিদ্যালয়, ২৮ টি মাধ্যমিক বিদ্যালয় , কিন্ডারগার্টেন ও মাদ্রাসা গুলোতে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net