1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ভূমি বিরোধে নিয়ে সংঘর্ষে আহত ৫, থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

আনোয়ারায় ভূমি বিরোধে নিয়ে সংঘর্ষে আহত ৫, থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩৭৬ বার

আনোয়ারায় ভূমি বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। তৎমধ্যে অাহত নুরুন্নবী (৬০), সারোয়ার(৪০)কে চমক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার গুন্দ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। জানা যায়, আনোয়ারা উপজেলার গুন্দ্বীপ গ্রামের বিলের জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

পৈত্রিক সম্পত্তি দাবি করে নুরুন্নবী গত চারদিন আগে বিরোধপূর্ণ ভূমিতে ইরি ধানের চারা রোপন করে। প্রতিপক্ষরা মঙ্গলবার সকালে রোপণকৃত চারা গুলো নষ্ট করে ফেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বসতভিটা আঙ্গিনায় কথা কাটাকাটি ও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় মৃত হাজী সুলতান আহমেদের পুত্র মাওলানা নুরুন্নবী, নুরুন্নবী ছেলে সারোয়ার গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে আনোয়ারা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহত নুরুন্নবী বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। আহত নুরুন্নবী জানায় অতর্কিতভাবে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালিয়েছে। আনোয়ারা থানার ওসি( তদন্ত) সৈয়দ ওমর জানায় গুন দ্বীপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net