1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে টেঁটা যুদ্ধ, পুলিশের গুলি, আহত অর্ধশতাধিক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে টেঁটা যুদ্ধ, পুলিশের গুলি, আহত অর্ধশতাধিক

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ২৮৬ বার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরির জন্য মাটি উত্তোলনকে কেন্দ্র করে ভৈরব উপজেলার আকবরনগর ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামবাসীর মধ্যে তিন ঘন্টার রক্তক্ষয়ী টেঁটা যুদ্ধ সংঘটিত হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় পক্ষে ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সময় বেশকিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, কুলিয়ারচর উপজেলায় গৃহ ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর মাটি ভরাটের জন্য দুই উপজেলার মধ্যবর্তী সরকারি খাস জমির কুলিয়ারচর অংশ থেকে মাটি উত্তোলনের সিদ্ধান্ত হয়।

এর প্রেক্ষিতে মাটি উত্তোলনের জায়গাটি নিজেদের উপজেলার দাবি করে সেখানে বাধা দেয় ভৈরব উপজেলার আকবরনগর গ্রামবাসী।

এ অবস্থায় রোববার (৩০ জানুয়ারি) সকালে দুই উপজেলার এসিল্যান্ডের জায়গা পুনঃনির্ধারণের কথা ছিলো।

কিন্তু এর আগেই দুই উপজেলার দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী এই সংঘর্ষের একপর্যায়ে ভৈরব উপজেলার আকবর নগর গ্রামবাসী কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামে দেশীয় অস্ত্রসহ ঢুকে পড়ে।

এসময় তারা মাধবদী গ্রামের ৭/৮টি ঘর ভাঙচুর ও লুটপাটসহ মাটি উত্তোলনের ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস ও লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে।

পরবর্তীতে উভয়পক্ষের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ভৈরব-কুলিয়ারচরের সার্কেল এএসপি রেজওয়ান দিপু, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুল ও ভৈরব-কুলিয়ারচর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সার্কেল স্যার সহ আমরা উপস্থিত হই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরের মাটি উত্তোলন ঘিরেই সংঘর্ষের সূত্রপাত। আকবর নগরের জনগণ দাবি করছিলো, মাটি উত্তোলনের জায়গাটি তাদের সীমানায়। যদিও জায়গাটি কুলিয়ারচরের সীমানায় মেপেই মাটি উত্তোলনের সিদ্ধান্ত হয়। এরপরও আকবরনগর গ্রামবাসী দাবির প্রেক্ষিতে ৩০ জানুয়ারি দুই উপজেলার এসিল্যান্ডের জায়গাটি পুনঃনির্ধারণের কথা ছিলো। কিন্তু এর আগেই দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net