1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে র‌্যাবের হাতে ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ আটক এক যুবক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

চট্টগ্রামের রাউজানে র‌্যাবের হাতে ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ আটক এক যুবক

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৩৯৯ বার

চট্টগ্রামের রাউজানে ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মো. শাহেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বুধবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ রাউজানের ব্রাহ্মণহাটের হক আর্কেড কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত শাহেদ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের আহমেদ সৈয়দের ছেলে।র‌্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে শাহেদ মোটর সাইকেল যোগে ইয়াবা বিক্রির উদ্দেশে সে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল। এসময় তাকে থামিয়ে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার প্যাকেটে দুই পিস করে ইয়াবা প্যাকেট করা ছিল। সর্বমোট তার কাছে পাওয়া যায় মোট ৫ হাজার এক’শ ৪০পিস ইয়াবা। এসময় তার মোটর সাইকেল (চট্টমেট্রো-ল- ১৬-২৮৭৮) জব্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গত বুধবার রাত ৮টায় র‌্যাব-৭ হাটহাজারী শাখার সদস্যরা ৫ হাজার ১৪০পিস ইয়াবাসহ থানায় হস্তান্তর করেন।র‌্যাব বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net