1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী- মিলাদ গাজী এমপি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ 

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী- মিলাদ গাজী এমপি

নবীগঞ্জ ( হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ২৯৯ বার

নবীগঞ্জ -বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করায়। কিন্ত ঘাতক চক্র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করে এদেশের রাজনীতির পট পরিবর্তন করেছিল। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্যানসার রোগে আক্রান্ত রোগীদের এককালীন অনুদানের চেক বিতরণ করা হচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।তিনি গতকাল বিকেলে নবীগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক ক্যানসার রোগে আক্রান্ত রোগীর স্বজনদের হাতে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে পজিব কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম।

বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলী,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম,ইউপি সদস্য সামছুন্নাহার বেগম,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক পিকলু চৌধুরী, যুবলীগ নেতা এটিএম রুবেল আহমেদ,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগ নেতা দবির হোসেন,ছাত্রনেতা ইমন আহমেদ,সোহান আহমেদ,তুহিন ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net