1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

মীরসরাইয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ২৯৩ বার

মীরসরাইয়ে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি ২টি মামলা করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) রাতে করা একটি মামলার বাদি মীরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ তালবাড়িয়া মহি উদ্দিনের ছেলে সালমান হোসেন (২৬)। সালমান মীরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল নাহিদের অনুসারি হিসেবে পরিচিত।

অপর মামলাটি করেন মীরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামের নাছির উদ্দিনের ছেলে মঞ্জুর হোসেন (২৩)। সে মীরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছ হোসেনের অনুসারি হিসেবে পরিচিত।
ইতোমধ্যে পুলিশ কাউন্সিলর ইলিয়াছের অনুসারি ইমতিয়াজ (২৪) ও সাইমুন হোসেন (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে।

রবিবার রাতে সালমান হোসেনের করা মামলায় মো. ইলিয়াছ হোসেন (২৯) ইমতিয়াজ (২৪), সাইমান হোসেন (১৯) মো. রায়হান (২৩) মো. মুন্না (২৪) মো. ফরহাদ (১৯) ও মো. জুয়েলসহ (২১) সাত জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মঞ্জুর হোসেনের করা অপর মামলায় আসামি করা হয় জাফর ইকবাল নাহিদ (৩০) সাজ্জাদ হোসেন (২২) মেহেদী হাসান (২৩) সাইফুল ইসলাম (২৩) মো. সালমান হোসেন (২৮) মো. রাহাত (২১) মো. জনি ও ফয়সালসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে।

এ বিষয়ে জানতে চাইলে মামলা দুটির তদন্ত কর্মকর্তা মীরসরাই থানার উপ পরিদর্শক রাজীব পোদ্দার বলেন, এক স্কুল ছাত্রীকে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে রবিবার দিনভর ছাত্রলীগের ২ গ্রুপের সংর্ঘষের ঘটনায় রাতে ২ গ্রুপের আলাদা মামলা করেছে। মামলার পর ঘটনার সাথে যুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net