1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইয়াকুব ডাকাত অস্র সহ তার ৭ সহযোগী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

ইয়াকুব ডাকাত অস্র সহ তার ৭ সহযোগী গ্রেফতার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৩৪ বার

নরসিংদীর মাধবদী কোতয়ালীরচর বিলপাড় থেকে ৮ডাকাত কে আটক করেছে মাধবদী থানা পুলিশ। আজ ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে কোতয়ালীরচর বিলপাড় আনিছ সাহেবের পরিত্যাক্ত এম.বি.সি. ব্রিক ফিল্ডের ভিতরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান এঁর নেতৃত্বে এসআই এম. নঈমুল ইসলাম মোস্তাক, এএসআই হারেছ মিয়া, এএসআই রুবেল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের একটি ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ০২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন এবং ডাকাত ইয়াকুব তার হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে।

এ সময় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান ও তার দল ঘটনাস্থল হতে মোঃ ইয়াকুব আলী (৪০), পিতা-মোঃ রমিজ উদ্দিন, সাং-ছোট বালাপুর,-মাধবদী, আইমুল হক (২৪), পিতা-মফিজ উদ্দিন, সাং-পরাবলী, -আড়াইহাজার, মোঃ মতিন মিয়া (৩২), পিতা-মনসুর আলী, সাং ফলাদী, মোঃ হাসান আলী (২২), পিতা-আলাউদ্দিন, সাং-শ্যামরাকান্দি, উভয় থানা-মাধবদী, জেলা নরসিংদী, মোঃ ইয়াকুব (১৯), পিতা-মৃত জলিল মিয়া, সাং-বালিয়াপাড়া, মোঃ রনি ভূঁইয়া (২৬), পিতা-রশিদ ভূঁইয়া, সাং-নয়নাবাদ, মোঃ শরীফুল ইসলাম (২৬), পিতা-মৃত চেরাগ আলী, সাং-নয়নাবাল, মোঃ আল আমিন (২৩), পিতা-মৃত আঃ রহিম, সাং-বালিয়াপাড়া, সর্ব থানা-আড়াইহাজার, জেলা নারায়নগঞ্জদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ইয়াকুব এর বিরুদ্ধে ১৩টি পরোয়ানা মূলতবি সহ বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে এবং অন্যান্য ডাকাতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৪(চার) রাউন্ড গুলি, ৩টি অবিস্ফোরিত ককটেল। বোমা তৈরীর প্রচুর পরিমান সরঞ্জাম। 8 (5) HT ৫. ০১(এক) টি লোহার রঙ। ১টি হাতুড়ি। ১টি পিকআপ। ১টি সিএনজি। ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net